২৪ মার্চ ২০২৬ - ০৪:৩৪
ইরানে ২৪ দিনে ২১০ শিশু হত্যা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল

ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ-রেজা জাফারকান্দি জানিয়েছেন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলর হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানে কমপক্ষে ২১০ শিশু নিহত হয়েছে এবং আরও ১ হাজার ৫১০ জন আহত হয়েছে। ইরানের বার্তা সংস্থা ইসনা এই তথ্য জানিয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): মোহাম্মদ-রেজা জাফারকান্দি জানান, একই সময়ে প্রায় ৩০০টি স্বাস্থ্য, চিকিৎসা ও জরুরি সেবাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া প্রায় ৩০টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবহারের অনুপযুক্ত হয়ে গেছে।



২৮ ফেব্রুয়ারি ইরানের দক্ষিণের শহর মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ১৫০ জন ছাত্রী নিহত হয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই হামলা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে এই হামলায় যুক্তরাষ্ট্রের ভূমিকা অস্বীকার করার চেষ্টা করে।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলর যৌথ হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানে ১ হাজার ৩০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। 

ইরান পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। এতে হতাহতের ঘটনা ঘটেছে, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বৈশ্বিক বাজার ও বিমান চলাচলে বিঘ্ন ঘটছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha